STORYMIRROR

Dola Bhattacharyya

Abstract Others

3  

Dola Bhattacharyya

Abstract Others

দিনগুলিমোরসোনারখাঁচায় রইলো না

দিনগুলিমোরসোনারখাঁচায় রইলো না

1 min
400


নাই বা হল অনেক কিছু পাওয়া, 

শুণ্য হাতেই ফিরতে হবে জানি। 

এই পৃথিবীর হরেক রকম সুখ, 

আমার কাছে নয়তো সেসব দামী। 

চেয়েছিলাম একটা সবুজ পাহাড়, 

মাথার ওপর মুক্ত অবাধ আকাশ, 

জল থই থই মিষ্টি একটা নদী, 

আর কাজের মাঝে একটু অবকাশ ।

সবুজ বনের পথটি ছায়া মাখা, 

সে পথ গেছে স্বপ্নলোকের দেশে, 

হেঁটেছিলাম অনেকবছর আগে, 

দুজন মিলে পথ কে ভালবেসে। 

এখন আছে অঢেল অবকাশ, 

নিরালা এক ছোট্ট গৃহকোণ। 

ঘরেই থাকি যাই না কোথাও আর, 

হারিয়ে গেছে পাহাড় নদী বন। 

হারিয়ে গেছে এমনি অনেক কিছু, 

হারিয়ে গেছে অনেকখানি সুখ, 

আছে শুধু বিষণ্ণ এক মন, 

আর দুঃখে ভরা ভাঙাচোরা মুখ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract