STORYMIRROR

Sayantani Palmal

Romance Classics Inspirational

3  

Sayantani Palmal

Romance Classics Inspirational

চলো ডানা মেলি

চলো ডানা মেলি

1 min
198

চলো ডানা মেলি ওই নীল আকাশের বুকে

পরিযায়ী হয়ে খুঁজে নিই অন্য কোনো বাসা।

চলো ডানা মেলি ওই রঙিন ফুলের বাগে

প্রজাপতি হয়ে মেখে নিই জীবনের সব রঙ।

চলো ডানা মেলি ওই মুক্ত দিগন্তের পারে

সুতো কাটা ঘুড়ি হয়ে স্বাদ নিই বোহেমিয়ানার।

চলো ডানা মেলি ওই পদ্মকলির ঝাঁকে,

মধুপের গুঞ্জনে সুর তুলি নতুন জীবনের।

চলো ডানা মেলি ওই ভোরের সূর্যের লালিমায়

কপোত হয়ে খুঁটে নিই ভালোবাসার তত্ত্ব।

চলো ডানা মেলি ওই প্রেম দরিয়ায়

মন পাখী হয়ে সাঁতরে যাই নীল যমুনার জল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance