STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

ছন্নছাড়া জীবন

ছন্নছাড়া জীবন

1 min
461

নীল আকাশের বুকে , মুক্ত মেঘেরা যেভাবে মনের আনন্দে বেড়ায় উড়ে, ভাসতে থাকে হয়ে দিকহারা,

প্রেমে আমি ভেসেছিলাম সেদিন, ভালোবাসার টানে দিয়েছিলো এ মন সাড়া । 


ঝোড়ো বাতাসের দাপটে, ছেঁড়া পাতা যেভাবে উড়ে যায় লক্ষ্যহীন নিরুদ্দেশের পথে,

কামনা বাসনায় গড়া এ তনু , তার মাঝে থাকা আমার হৃদয় মজেছিলো হাতছানির ঐ দ্বৈরথে। 


খোলা মরুভূমিতে বয়ে যাওয়া বাতাস যেভাবে পাড়ি দেয় নিঃসঙ্গতার মাঝে মেলে তার ডানা,

প্রেমমত্ত আমি উড়িয়ে সকল মানা, ঝাঁপ দিয়েছি জানতে তোমায় ওগো অজানা। 


হারিয়েছি পথের বাঁকে, ভেবেছি কবিতা লিখেছি গান, খুঁজেছি তোমার ভালোবাসারই কলতান,

কিন্তু বুঝিনি তুমি উপন্যাস প্রিয়া , পাতায় পাতায় আছে তোমার প্রাণের আখ্যান । 


ঝড়ের দাপটে শস্যখেত যেভাবে আজ ধ্বংস হল, হয়ে গেল ছন্নছাড়া,

জীবনের ঝড়ে প্রেমিক আমিও গেলাম হারিয়ে, ভালোবাসা হল লক্ষ্যহারা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance