STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ১৮

ছায়া ছায়া সত্যি ১৮

1 min
231

কাছে এসো আমার আমি আরও কাছে

এই তো পর্যাপ্ত হাহাকারের সময়


সবকিছু নিঙড়ে দিয়েছি তোমার ও হাতে

দেখো এই নিষ্ঠুর হাতে নিজেরই রক্তদাগ


সাধের ঘরে সারি সারি উই নাচ্ছে

এইতো আসনে বসছি বানাও ঢিপি


এতটা বছর জলে তো নামি নি ভয়ে

আজ সব ভয় খাই মুঠো মুঠো জল চাই


কেউ কোথাও থাকবে না ভেবেই বসেছি

উল্টো উচ্চারণের দোষ নিও না দেখ....


সব পাখি উড়ে যায়, সব ফুল নিয়ে যাও

শুধু বংশ বাড়াক চারধারে উইপোকারা



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract