STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Inspirational Others

3  

Partha Pratim Guha Neogy

Inspirational Others

বড়দিন

বড়দিন

1 min
201

বড়দিন বড় নয় সময়ের হিসাবে ,

বড় নয় সে যে শুধু উৎসব-মিছিলে ।

মানুষের রূপে আজ এসেছেন ঈশ্বর,

বড় তিনি, আজ তাই নতজানু বিশ্ব!

এই দিন বড় তাঁর আবির্ভাবের পরশে,

যত আছে ক্ষুদ্রতা, হোক আজ বড় সে!

ছোট মন বড় হোক, হোক আজ সে মুক্ত

ঈর্ষা করা আজ মানুষ ছাড়ুক তো।

দেখবে না দোষ কারো, ধরবে না খুঁত-ও সে,

বহুদিন ছোট আছে, আজ বড় হোক দ্রুত সে!

জ্ঞানের পরিধি যেন বৃদ্ধি পায় নিত‍্য,

বড় হোক চিন্তা ও ভাবনার বৃত্ত।


বড় মাপের হৃদয় আজ বড় কাম‍্য,

বড় হোক সম্প্রীতি, শান্তি ও সাম‍্য।

বড় হোক যুক্তির তরবারি-ফলাটি,

অন‍্যায়ে বেড়ে উঠুক প্রতিবাদী গলাটি।

শোষণ ও অপরাধে গ্রামে আর শহরে

মিছিল ও জমায়েত বেড়ে উঠুক বহরে।

বড় হোক প্রতিরোধ শোষণ ও দখলের-

বড়দিন আজ ভাই বড় হোক সকলের!


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Inspirational