STORYMIRROR

Sanghita Bhattacharjee

Tragedy Others

3  

Sanghita Bhattacharjee

Tragedy Others

বিধাতার বোঝা

বিধাতার বোঝা

1 min
282


শীতের সকালে 

সব কাজ ফেলে

ছুটি বাবুদের বাড়ি ...


বাবুর ঐ ছেলে

যাবে যে-গো স্কুলে

করি রান্না রকমারি।


স্যুট কোট আর টাই

পালিশ জুতোটা চাই 

যাবে সে বনেদী ইস্কুলে ...


ম্যাডামের ঘুম চাই

দায়িত্বের বালাই নাই

শুধু বাবুর বিবি বলে।


আমার ছেলে

খালিপায়ে চলে

যায় যে অঙ্গনওয়াড়ি...


সকলে মিলে

স্কুল মাঠে খেলে

খায় বসে খিচুরি।


হায় কি সভ্যতা

বড় কৃপণ বিধাতা

অভুক্ত হন্যে শিশু ...


পাথরে মাথাকোটা

কাঁধে নিয়ে ব্যর্থ্যতা

হাসে রাম রহিম আর যীশু।


               


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy