STORYMIRROR

ভূতের গল্প প্রেমি Biভূতের গল্প

Drama Others

3  

ভূতের গল্প প্রেমি Biভূতের গল্প

Drama Others

ভাঙা বাড়ি

ভাঙা বাড়ি

1 min
311

চারি দিকে কেহ নাই, একা ভাঙা বাড়ি,

 সন্ধ্যে বেলা ছাদে বসে ডাকিতেছে কাক।

নিবিড় আঁধার, মুখ বাড়ায়ে রয়েছে

 যেথা আছে ভাঙা ভাঙা প্রাচীরের ফাঁক।

পড়েছে সন্ধ্যার ছায়া অশথের গাছে,

 থেকে থেকে শাখা তার উঠিছে নড়িয়া।

ভগ্ন শুষ্ক দীর্ঘ এক দেবদারু তরু

 হেলিয়া ভিত্তির ‘পরে রয়েছে পড়িয়া।

আকাশেতে উঠিয়াছে আধখানি চাঁদ,

 তাকায় চাঁদের পানে গৃহের আঁধার।

প্রাঙ্গণে করিয়া মেলা উর্ধ্বমুখ হয়ে

 চন্দ্রালোকে শৃগালেরা করিছে চীৎকার”



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from ভূতের গল্প প্রেমি Biভূতের গল্প

Similar bengali poem from Drama