STORYMIRROR

Sanjoy Roy

Tragedy Others

4  

Sanjoy Roy

Tragedy Others

‍অপ্রেমিকা

‍অপ্রেমিকা

1 min
339

মনে হয় এই পৃথিবী আমাদের মতো

অপ্রেমিকদের নয়! 

নিশি জাগে একতরফা অবজ্ঞার হোঁচটে ।

ভালোবাসা আমাদের শ্বেত শূন্য

কাগজের মূল্য সমান, 

বর্ণ ঐশ্বর্যের মাতোয়ারায় তুচ্ছ প্রকৃত প্রণয়

প্রাচীন প্রকৃত প্রেমের কাহিনী শুধুই 

আজ শুনানি, 

যেমন গণতন্ত্রের দোহাই দিয়ে চলে রাজতন্ত্র

তেমনি, ব্যতিক্রম নয় ঐশ্বর্যের তরে প্রেম।

হাজারো কলির মত্তের অপ্সরার কাছে হেরে যায়

কালো চামড়ার প্রকৃত প্রণয়ের অপ্রেমিকা 

রাত জেগে একলা! 

দায়ী করে বানিয়ে নেয় নিজেকে অভিশিপ্তা


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy