STORYMIRROR

Dipanwita Kundu

Abstract Tragedy Others

3  

Dipanwita Kundu

Abstract Tragedy Others

অবশেষে

অবশেষে

1 min
11

 মৃত ভালোবাসার আর পুনর্জন্ম হয় না

ফ্যাকাসে লাল আকাশে পাখিদের ক্লান্তি লেগে আছে,

একঘেয়ে জীবনের নিশ্বাস পড়ে অবিরত

মিথ্যা চিৎকার আছড়ে পড়ে নিস্তব্ধতায় ।

মৃত ভালোবাসার আর পুনর্জন্ম হয় না

মিথ্যা জীবন নিয়ে জীবন্ত হয়ে পড়ে থাকা ,

মিথ্যা একটা শরীর নিয়ে মানুষ নামে বেঁচে থাকা

মৃত অতীত আর ফিরে আসে না ।

মৃত ভালোবাসার আর পুনর্জন্ম হয় না

একাকি একটা জন্তু অবশেষে

শিকারের আশা ছেড়ে নদীর জল খায় ।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract