STORYMIRROR

Dipanwita Kundu

Others

4  

Dipanwita Kundu

Others

আজ থেকে তুমি

আজ থেকে তুমি

1 min
6

আজ থেকে তুমি আলো হয়ে বাঁচো

আমি তোমার অন্ধকার নিলাম ।

আজ থেকে তুমি সুখী হয়ে বাঁচো,

আমি বাঁচবো অন্ধকারে তোমার সুখের মোড়ক হয়ে।

আজ থেকে তুমি আলোর কনা হয়ে ,উজ্জ্বলতায় ভরিয়ে দাও চারিদিক-

আমি তোমার উজ্জ্বলতার বিপরীতে অন্ধকারের গভীরতা হয়ে বাঁচবো।

আজ থেকে তুমি প্রানো চঞ্চল যুবক হয়ে যাও,

আমি তোমার অন্ধকারের মৃত সময় হয়ে বাঁচবো।

শুধু তুমি ভালো থেকো,

আমি তোমার যন্ত্রণা হয়ে বাঁচব।

তুমি হাসতে থাকো নতুন আলোতে,

আমি গভীর অন্ধকারে তোমার চোখের জল হয়ে বাঁচবো।

তুমি দিনের নরম স্নিগ্ধ আলো হয়ে যাও,

আমি তোমার দিনের শেষের কঠিন বাস্তবতা - অন্ধকারের গাড়ত্ব হয়ে যাব।


Rate this content
Log in