STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

আমার প্রেমের কবিতা লেখা

আমার প্রেমের কবিতা লেখা

1 min
143

আমি চেয়েছিলাম একটি প্রেমের কবিতা লিখতে,

কিন্তু কিভাবে লিখতে হয় পারি নি তা শিখতে!

শুনেছি প্ৰেম হল ক্ষনিকের সুখ, জীবনের যন্ত্রনা,

তাই আমার হয় ভয় যদি পাঠকের ভালো না লাগে,

যদি লেখাটা নিয়ে পাঠক সকলে হাসাহাসি করে?

প্ৰেম কি জানিনা,জানিনা ভালোবাসা কাকে বলে।

শুনেছি ভালোবাসলে সব উজাড় করে হয় দিতে,

কৃপণতার কারণে পারি না সব উজাড় করে দিতে।

এক কঠিন বন্ধন আমাকে সারাক্ষণ দেখায় ভয়,

এই বন্ধন খোলার উপায় অজ্ঞাত, তাই প্ৰেম হলনা।

ফলে ভালোবাসা উজাড় করে হল না আর দেওয়া,

তাই আমার দ্বারা আর প্রেমের কবিতা হলনা লেখা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance