STORYMIRROR

Ananya Nandi

Tragedy

4  

Ananya Nandi

Tragedy

আগন্তুক

আগন্তুক

1 min
383


আমি এক আগন্তুক মাত্র।

সময় থাকতে তার মূল্য দিতে হয়

নাহলে সে ছেড়ে যাবে ভালো থাকার খোঁজে

একটা নির্দিষ্ট সময় অপেক্ষার পর।

হতে পারে সেই অপেক্ষা কয়েকটা মাসের হতে পারে

সেই অপেক্ষা কয়েকটা বছরের।

প্রতিটা মানুষেরই ভালো থাকার অধিকার আছে।

আর আমরা ভালো থাকার লোভে 

আমার মনের মত একটা মানুষ কে জড়িয়ে ধরতে ভালোবাসি।

সে ও তার ব্যাতিক্রম করেনি।

আমি তাকে অবহেলা করে ছেড়ে গেছি কয়েক বছর আগে।

আজ তাকে দেখলাম একটা ভিড় বাসে

সে বসে আছে সাথে আছে তার স্বামী ও কোলে রয়েছে দেড় - দু বছরের একটা খুকি।

আজ আমি আর কাছে গিয়ে বলিনি আমাকে আজও মনে পড়ে।

কারণ আমি ওদের মাঝে গেলে ওরা হয়তো আমার আগন্তুক ভেবে নিত।

ওদের ঝামেলা বাড়াতে চাইনি তাই চুপিসারে সরে এলাম।

ভালো থেকো বলে চলে যাওয়া মেয়েটা আজ সংসারী

আর আমি ওর কাছে এক্ষণ এক আগন্তুক মাত্র। 🥀🥀


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy