STORYMIRROR

Bidyut chakraborty

Abstract Fantasy Others

3  

Bidyut chakraborty

Abstract Fantasy Others

:পৃথিবী শান্ত হবে::

:পৃথিবী শান্ত হবে::

1 min
314

পৃথিবীর কোমল কায়ায় থাবা বসিয়েছে করোনা

কেড়ে নিয়েছে হাসি আনন্দের ঝরনা

দিয়েছে স্পর্শের বিকট ধারোনা।

মৃত‍্যুর কালো মেঘ ঢেকেছে নীল আকাশটাকে

হারিয়ে গেছে কোলাহল ধরিত্রীর বুক থেকে

ছেলে বুড়ো মরছে অদৃশ‍্য গুপ্ত ঘাতকের আঘাতে

তবুও বিশ্ববাসী করছে লড়াই নিধিরাম সর্দার হয়ে।

বন্ধ হয়েছে দেবালয়,বন্ধ স্কুল কলেজ পাঠশালা

রুটি রুজি হারিয়েছে ওরা তাই বন্ধ পাকশালা।

রোগের সাথে লড়তে লড়তে যখন মাজা গেছে পড়ে

তখন তার দোসর হয়ে ঝড় এলো তেড়ে।

যেদিকে তাকায় শুধু শূন্যতা হারিয়ে গেছে আজ মানবিকতা

উধাও হয়েছে জীবন থেকে হাসি আনন্দ সুখ ।

দিনের পরে রাত্রি আসে,আঁধার পরে আলো

তাই পৃথিবীর আকাশ থেকেও চলে যাবে

দুর্যোগের কালো মেঘ গুলো

ঝড় থেমে পৃথিবীর আবার শান্ত হবে

সেই আশাতেই বুক বেঁধেছি ওগো।

সেদিন আবার গাইবে পাখি শাখে শাখে

ফিরবে কোলাহল ধরিত্রীর বুকে

থাকবে মানুষ সুখে দুঃখে একে অপরের পাশে।

সবাই মিলে গাইবে সেদিন নব জীবনের গান

আর নয় দেরী আসতে সেদিন

যখন পৃথিবী ফিরে পাবে নতুন প্রাণ।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract