STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

5  

Partha Pratim Guha Neogy

Tragedy

ওয়েসিস

ওয়েসিস

1 min
447

বেশ কয়েক বছর কেটেছে...

প্রিয়া আর প্ৰেম I

আজও একে অন্যকে ভালোবাসে ওরা,

অকপটে I

মিস করে একে অপরকে একান্ত মুহূর্তে...I

ভোরের স্বপ্নে একঝলক....

 অথবা ...

গুমোট বিকেলে খোলা ব্যালকনিতে,হেডফোনের মন'কেমন করা গানে...


প্রিয়া এখন উচ্চপদস্থ আধিকারিক প্রতাপের ঘর,ও সন্তান সামলাতেই ব্যস্ত..

প্রেমের হাতে মাসকাবারী,,

সে এখন দৈনন্দিন খরচের হিসাব কষতে মত্ত I.


না পাওয়া সম্পর্ক গুলোর মধ্যে কেমন যেন আলাদা একটা মাদকতা থাকে,

থাকে সুপ্ত এক আলপিন ফোটানো বেদনা, যা পেতেও যেন বড্ডো ভালো লাগে ... 

তারাই বোঝে..........................

যারা প্রিয়া ও প্রেমের সমগোত্রীয় I

থাকনা এমন'ই অসফল সাফল্য'গুলি;

মোটা ডায়রির পাতার ভাঁজে শুকিয়ে মিশে থাকা গোলাপের মতো..

কে বলতে পারে !

'এক বিছানায় থাকলে এই উন্মাদনা হয়তো থাকতোই না !

বাস্তবতার চাপে চাপা পড়ে যেত এই অনুভূতি।

আজও তো ঐ ভালোবাসাটুকু শুষ্ক কঠোর জীবন যুদ্ধের একমাত্র ওয়েসিস।'



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Tragedy