STORYMIRROR

Chandan Chattopadhyay

Tragedy Classics

4  

Chandan Chattopadhyay

Tragedy Classics

যদি থাকতে তুমি আমার পাশে

যদি থাকতে তুমি আমার পাশে

1 min
236

যদি থাকতে তুমি আমার পাশে

চন্দন চ্যাটার্জি

 

সারাদিন ঝরিল অবিরাম বরিষণ,

গর্জাইল বর্ষাইল শ্রাবনের মেঘ,

সারাদিন ঘরে বসে শুধু চিন্তা,ভাবনা,কল্পনা,

যদি থাকতে তুমি আমার পাশে ।

 

রাস্তা ঘাট জল কাদায় ভর্তি ,

নদী-নালা প্রায় উপচে পড়েছে

কাল মেঘে ভরেছে আকাশ,

যদি থাকতে তুমি আমার পাশে ।

 

বাতাসে মাটির সোঁদা গন্ধ,

একটা ঝিঝি পোকা ডাকছে অবিরাম

তার সঙ্গে তান জুরেছে অনেক কোলাব্যাঙ,

যদি থাকতে তুমি আমার পাশে ।

 

ছেলেটা কখনো-সখনো খবর নেয় বিদেশ থেকে,

শহরে মেয়েটা তার সংসার নিয়ে করে হাঁস-ফাঁস,

আমি একা বসে আছি এই বারান্দায়

যদি থাকতে তুমি আমার পাশে ।

 

আজ বড্ড পড়ছে মনে তোমার কথা,

অতীতের কথা আমাদের ফেলে আসার কথা,

মধুর স্মৃতি জীবনের নানা ওঠা পড়া ,

যদি থাকতে তুমি আমার পাশে ।

 

চলে গেছো কবে,কোথায়,কখন,

তখন ব্যস্ত ছিলাম টাকা রোজগার করতে,

বুঝতে পারিনি তোমার অনুপস্থিতি করবে আমায় অক্ষম

যদি থাকতে তুমি আমার পাশে ।

 

বড্ড ইচ্ছে হয় তোমাকে আবার ফিরে পেতে

আমাদের সেই সুখ দুঃখের স্মৃতি

পুরাতন দিনের ঝগড়ার ভাব

যদি থাকতে তুমি আমার পাশে ।

 

স মা প্ত


Rate this content
Log in

Similar bengali poem from Tragedy