STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

তুমি আসবে বলেই

তুমি আসবে বলেই

1 min
182

তুমি আসবে বলেই জানো আমি

চেয়ে বসে আছি তোমার পথ,

ক্লান্তি নেই চোখে একটুও আমার

আমি চেয়ে আছি অবিরত।

তুমি আসবে বলেই চোখে আমার

পড়েছি স্বপ্নের মায়াবী কাজল, 


তুমি আসবে বলেই খোঁপায় আমার,

পড়েছি শিউলি,বকুল,রক্তলাল হাজারো গোলাপ ফুল, 


তুমি আসবে বলেই জানো আমি রয়েছি,

শুধু তোমাকেই দেখার প্রতীক্ষায়,

যতো স্বপ্ন আমার অপেক্ষায় রয়েছে যেন

শুধুমাত্র তোমারই আশায়।

তুমি আসবে বলেই জানো-তো 


উত্তেজনায় আমার ঘুম হয় না রাতে,

স্বপ্ন হয়ে থাকো তুমি আমার

বিনিদ্র আঁখি পাতে।

তুমি আসবে বলেই মুখে আমার

ছিলো সর্বদা ঝলমলে প্রাণখোলা হাসি,

মনে আমার হয়েছিল যেন

তুমি আমার পাশে বসে বাজাচ্ছ মায়াবী বাঁশি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance