STORYMIRROR

GAIRICK DAS

Romance Fantasy

4  

GAIRICK DAS

Romance Fantasy

তুই আমার

তুই আমার

1 min
342

তুই আমার নীল আকাশের,

একটি মাত্র পাখি।

মন যে চায়, সাজিয়ে তোরে

পিঞ্জরে পুষে রাখি।


তোর লাগি বানাবো আমি,

ছোট্ট সুখের ঘর,

সেই ঘরেতে রইব মোরা,

সারা জীবন ভর।

আদর করে ডাকবি আমায়,

বলবি, “ওগো বর!

তুমি পাশে থাকলে আমার,

কেটে যায় সব ডর।”


পাগলিরে তুই মনটা আমার

করলি কেমনে চুরি!?

তোর খেয়ালেই দিন যে কাটে,

উড়ে মনের ঘুড়ি।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from GAIRICK DAS

Similar bengali poem from Romance