STORYMIRROR

Bikash Chakraborty

Abstract Fantasy Children

3  

Bikash Chakraborty

Abstract Fantasy Children

টিপ টিপ বরষা

টিপ টিপ বরষা

1 min
454

টিপ টিপ বরষা

নেই কোন কাজ,

মন চায় ভিজতে

তোকে নিয়ে আজ।


চারিদিকে ফাঁকা

নেই কোন লোক,

মাঠ-ঘাট-রাস্তা

আঁধারে আলোক।


ক্ষীণ এই আঁধারে

চল মাঠে নামি,

কতদিন ভিজিনি

তুই আর আমি।


গোল্লাছুট খেলি

নেই জিৎ হার,

শৈশবে ফিরে যাই

আরো একবার।


রাস্তার কাদামাটি

মেখে হাত পায়,

বারেক ফিরে আসি

নিজ আঙিনায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract