STORYMIRROR

Souradipa Ghosh

Fantasy

4  

Souradipa Ghosh

Fantasy

সুন্দর স্বপ্ন

সুন্দর স্বপ্ন

1 min
354

হারিয়ে যাব তোর সাথে পাহাড়ের ঐ কোলে,

যেখানে মিশেছে মেঘ নীল আকাশের তলে।

থাকব বসে তোর সাথে ঝর্ণা নদীর পাড়ে,

মাথা রেখে কাঁধে, হারিয়ে যাব স্বপ্নগুলির ভীড়ে।

ঐ সুদূর শহর-প্রান্তে যেখানে তোর বাস,

তার পাশেই ছোট্ট ঘরে ফেলি শান্তির নিশ্বাস।

রাশি রাশি ভালোবাসা জমে তোর বুকে,

হারাতে চাই অনুরাগের সেই গহীন অন্তরে।

স্বপ্ন দেখি তোর সাথে বাঁধব আমি ঘর,

সেই ঘরে হবো না আমরা কেউ কারোর পর।

কল্পনার রঙ সাজাই আমি, থাকিস তুই পাশে।

হাঁটতে হাঁটতে পৌছে যাব ঐ সবুজ ভরা মাঠে।

দেখব বসে একসাথে অস্ত যাওয়া সূর্য,

বেসেছি যখন ভালো, প্রতিশ্রুতি করব পরিপূর্ণ।

যেদিন আকাশে উঠবে সোহাগের গোটা চাঁদ,

সেদিন দুজনে হাসব আমরা হাতে রেখে হাত।

✍️ সৌরদীপা ঘোষ


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy