STORYMIRROR

Swastika Chakraborty

Romance

4  

Swastika Chakraborty

Romance

প্রতীক্ষা

প্রতীক্ষা

1 min
0

একদিন যে হাত ধরে তুমি
তোমার ঘরে নিয়ে গেছিলে
আজ ও সেই ঘরে প্রতিটি কোনায়
আমি শুধু তোমাকেই খুঁজি
বিশ্বাস করো যে ঘুম জড়ানো চোখে
তুমি আমায় জড়িয়ে ধরতে
আজ ও চোখ মেলে
আমি তোমার ছোঁয়ার অপেক্ষায় থাকি
আজ  তোমার পছন্দের সেই আয়নায়
তোমার প্রতিচ্ছবি খুঁজি
ঘরের মিষ্টি সুবাসের মধ্যে ও
তোমার মাতাল করে দেওয়া
তোমার শরীরের সুবাস খুঁজি
জানো ঘরটা কিন্তু এখনো একই ভাবে সাজানো আছে
যেমন তুমি চেয়েছিলে
ঘরের দেওয়ালের রঙের সাথে মিলিয়ে
জানালার বড় বড় কাঁচে নতুন ডিজাইনের পর্দা,
সোফায় তোমার পছন্দের নীল রং
ব্যালকনিতে সাজানো
সেই ছোট ছোট রঙিন ফুলের গাছ
কিন্তু এই ঘরে সব কিছুর মধ্যেও
আমি যেনো আজ একা
তোমার দেওয়া সব আছে
শুধু তাতে নেই তোমার ছোঁয়া ।।


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar bengali poem from Romance