STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Tragedy

3  

Partha Pratim Guha Neogy

Romance Tragedy

না বলা কথা

না বলা কথা

1 min
300

আমার হৃদয়ের হৃদকম্পন বেড়ে যায়

তোমার চলমান দূরভাষে রিং হবার শব্দে

এই বুঝি তুমি কথা শুরু করলে

কি বলব তোমায় তাই ভেবে আমি ভীত

যাক প্রথম রিংটি তুমি ধরো নাই

আরেকটু ভাবার সুযোগ পেলাম তাই

আবারও রিং হচ্ছে আর আমার

হৃদয়ে উঠছে কালবৈশাখী ঝড়

জানিনা কেন পাচ্ছি এতো ভয়?

আমি তো অন্যায় কিছু করছি না।

কেন বইছে হৃদয় জুড়ে ঝড়ো হাওয়া

তবে কি আমি তোমার প্রেমে পড়েছি??

এই কথা আমার মন বলছে না,

না আমি যে তোমার প্রেমে পড়িনি!

আমায় কেন ফোন করেছো??

আচমকা আমার ঘোর কাটে তোমার মায়াবী কন্ঠে

ভাবতেও দিলেনা, তোমায় কি বলব ?

আবার সেই একই প্রশ্ন কেন ফোন করেছ??

এবার আগের মত মায়াবী নয়,একটু কঠিন ছিল।

আমি! ওহ তুমি কেমন আছো?

আজকাল তোমায় ভীষন মনে পড়ছিল,

তাই আর নিজেকে সামলাতে পারছিলাম না

আর কিছু বলবে??

এ যেন বিষাক্ত সাপের ফণা তোলা গর্জন শুনলাম

সাহস জুগিয়ে কম্পিত সুরে বললাম

কত কিছুই তো বলার ছিল তুমি---

আমাকে তুমি তে রেখেই দিলো বিচ্ছিন্ন করে ।

হলনা বলা ভালবাসি তোমায়, কম্পিত গলায় উচ্চস্বরে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance