মোহর
মোহর
সব সোনা ঝলমল করে না,
সব আলোও দামী নয়।
কিছু মোহর
হৃদয়ের ওপর পড়ে,
কোনো শব্দ ছাড়াই।
মায়ের আশীর্বাদ,
বাবার বিশ্বাস,
বন্ধুর হাত,
সহধর্মিনীর নীরব সাহস—
এসবেরও এক একটি
অদৃশ্য সিলমোহর আছে।
সময় ধুলো জমায়,
বছর রং ফিকে করে,
তবু ভালোবাসার মোহর
জং ধরে না কখনও।
কারণ সে ধাতু নয়,
সে মানুষের ভেতরে
জন্ম নেওয়া এক অনন্ত চিহ্ন।
