STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Abstract Romance Others

মেয়েটি ফুল ভালোবাসতো

মেয়েটি ফুল ভালোবাসতো

1 min
14

ভালোবাসার ফুলের রং লাল থেকে কালো হয়,

কিন্তু সিঁথির সিঁদুর তবুও অক্ষত থাকে 

মেয়েটি বাঁচে পোড়া দাগ আর কালশিটে নিয়ে।

কখনও আবার ভালবাসার ফুল হয় রংহীন, 

বাধ্য হয়ে বিছানায় সঙ্গী বদলায় যখন প্রতিদিন

আবার শুধুমাত্র একজনকে প্রাণ দিয়ে ভালোবেসে,

সেই আত্মহারা ভালোবাসা তখনও হয়ে যায় রঙ্গিন।

আসলে এসব ভালোবাসে তো শুধুই সব বোকারা,

ফুল, চাঁদ আর ভালোবাসার মূল্য দেয় না চালাকরা।

আজ সবাই জিজ্ঞেস করে, "কিরে প্রেম করিস?"

কেউ একবারও বলেনা,"কাউকে ভালোবাসিস?"


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract