STORYMIRROR

Jolly Basu Ghosh

Tragedy Others

3  

Jolly Basu Ghosh

Tragedy Others

মানুষ বড় একলা

মানুষ বড় একলা

1 min
207

মানুষ বড় একলা...

লেখিকা: জলি বসু ঘোষ

একটা প্রশস্ত রাজপথ ধরে চলতে শুরু করেছিলাম,

সঙ্গী ছিলো কিছু সময়,

বেশ কিছু সময় আগে তাঁর রাস্তা বাঁক নিয়েছে অন্যদিকে।

আমার চলার বিরাম নেই....সঙ্গীহীন একা ।

কিছু সময়ের পরে দৃষ্টিগোচর দুটি মানুষ,

দুটি বিন্দুর মত...

তাঁদের দেখে মনে হয় কত সুখী তাঁরা,

মনের মানুষের সান্নিধ্যে...

আমি কিন্তু একা।

বিষাদগ্রস্ত মনে আরো কিছুটা পথ চলা,

মানুষদুটির অবয়ব এখনো স্পষ্ট নয়,

মনে হচ্ছে ঘনিষ্ট তাদের সম্পর্ক,

দুজনের নিঃস্বাস পড়ছে দুজনের গায়ে।

আরো কিছু সময় পর, আকৃতি দুটি স্পষ্ট অনেক,

হ্যাঁ, একটি পুরুষ ও একটি নারী বটে,

তবে আলিঙ্গন বদ্ধ নয়,

হয় তো চলেছে মনের কথার আদানপ্রদান,

আমার একাকীত্ব গ্রাস করে আমাকে...

মানুষদুটির সামনে দাঁড়িয়ে আমি,

ভ্রমের অবসান ঘটে,

দুটি অপরিচিত নারী পুরুষ দাঁড়িয়ে রাজপথের দুই বিপরীত প্রান্তে....

অপেক্ষা নিজের গন্তব্যের গাড়ীর জন্য।

দূর থেকে প্রতিটি সম্পর্কই কাছের মনে হয়...

প্রকৃতপক্ষে প্রতিটি মানুষই বড় একলা।।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy