STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy

3  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy

কে তুমি?

কে তুমি?

1 min
1.5K

ঘন বর্ষার নিঘুম এই রাতে

তোমার কথা কেন পড়ছে মনে?

কে হও তুমি আমার?

কেনই বা তোমার কথা মনে পড়ছে বারবার?

কোন ধরনের বন্ধন বা গ্রন্থি কি ছিল আমাদের?

নাকি এ শুধুই মায়া! ভালবাসার যন্ত্রণা!


বর্ষা যত ভারী হচ্ছে, রাত যত গভীর হচ্ছে-

তোমাকে কাছে পাওয়ার বাসনা কেন তত তীব্র হচ্ছে?

তুমি কি আমার প্রাণের আত্নীয়?

নাকি বিশেষ এমন কেউ, তুলনাহীনা , অদ্বিতীয়া !

কি হও তুমি আমার?


বৃষ্টি, গোধূলির রক্তরাগে কিংবা জ্যোৎস্নাস্নাত রাতে-

শুধু তুমিই কেন আমার মনের গহীনে উঁকি দেবে?

কেন আমার ভাবনা গুলোয় শুধু তুমিই থাকবে?

তোমাকে কি ভুলতে পারব না?মন থেকে সরাতে পারবনা?

কে তুমি? কি হও আমার?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance