STORYMIRROR

Manab Mondal

Abstract Romance Inspirational

4  

Manab Mondal

Abstract Romance Inspirational

জীবনের বিকাল

জীবনের বিকাল

1 min
388

বিকালের বাউন্ডুলে মেঘ আমি,

চেয়েছিলাম শুধু আমার আকাশ হও তুমি।

জীবনে সাঁজে বেলায়,

দেখবো ভেবেছিলাম সোনালী স্বপ্ন তোমার ছোঁয়ায়।

তোমার বাতাস ভাসি নিয়ে যাক না আমায়,

অচেনা গন্তব্যে।

আমি তোমাকে ঠিক খুঁজে নেবো আমার কাব্য।

সাতসকালে রূপকথার গল্প শুনে

কাটিয়ে দিলাম সময় প্রহর গুনে

জীয়ন কাঠীর অপেক্ষায়।

জীবনের বিকেলে বেলায়

বুঝতে পারলাম ওসব হয় শুধু গল্প কথায়।

ভাসতে ভাসতে ক্লান্ত আমি

একটু আকাশ হও না তুমি

একটু পরে আঁধারে,

হারিয়ে যাওয়া আগে বাঁচাতে দাও

আমাকে এই বিকাল টুক

তোমাকে আপন করে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract