STORYMIRROR

Moumita Dutta Gupta

Romance Tragedy

3  

Moumita Dutta Gupta

Romance Tragedy

ইতি বন্ধু

ইতি বন্ধু

1 min
918

ছবি তো কেবলি মুহূর্ত তোলে

থামায় না সে সময়ের ধারা,

যেই সময় কে ফেলেছি পিছে

তাঁর স্মৃতি আজও দেয় হানা।

তোর সাথে কাটানো খারাপ স্মৃতির ছাই

আজ হয়ত ম্লান করেছে বন্ধন

কিন্তু তা আজও ছিঁড়তে পারেনি সেই বাঁধন।

মন আজও ঘুড়ির মত স্মৃতির আকাশে ওড়ে

কেবল আজ মস্তিষ্ক তাহার পিছন ধরে,

বারবার বোঝায় সেদিন সম্পর্ক মেটেনি আমার ভুলে,

সময়ের সাথে ধরা দে নবপ্রেমজালে,

মন মানেনি আজও সেই কথা

তাই তো এই ছবির সাথে আমার পথ চলা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance