STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

এরই নাম কি ভালোবাসা

এরই নাম কি ভালোবাসা

1 min
414

কখনো কখনো ভাবি অভিমান করে

তোমায় ছেড়ে যাব পালিয়ে

আমি তো হলদে পাখির মতো মুক্ত

ইচ্ছে করলেই যুগল ডানা মেলে

পাড়ি দিতে পারি সাত সমুদ্র ।

উধাও হতে পারি ওই সাদা মেঘের রাজ্যে

বিস্তৃত নীলিমার নিঃসীম দিগন্তে।

তবুও যে আমি হারাতে পারি না

সহসা টান পড়ে হৃদয় লাটাইয়ের অদৃশ্য সুতোয়

যাতে আমি বাঁধা পরে গেছি।

পথে পথে যেতে যেতে মায়াবী বাঁশির সুরে

থমকে দাঁড়াই, সুরলহরী শুনতে শুনতে

কখনো বা ঘুমিয়ে পড়ি ঘাসের কোলে

ঝরা পাতায়, প্রবীণ কোন বটের ছায়ায়

ঘুমের ঘোরে আমার চোখে গোলাপি রঙ স্বপ্ন ভাসে

স্বপ্নে আমি হাঁটতে থাকি

মায়াবিনীর হাতটি ধরে

প্রীতিবোধের উষ্ণ ছোঁয়ায়

উচ্ছ্বল হাসি ছড়িয়ে পড়ে,

খোলা হাওয়ার ভেলায় ভেসে

মাধবীর গন্ধ এসে আমার প্রাণে জাগিয়ে তোলে 

নতুন সূর্য, মিষ্টি সকাল, সতেজ আশা

এরই নাম কি ভালোবাসা ?



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance