STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Others

দুর্ভাগা প্ৰেম

দুর্ভাগা প্ৰেম

1 min
572

চোখের কোলে তোমারও বিনিদ্র রাত্রিলেখা

আমারও চোখ ভেসে যায় স্বর্গগঙ্গা 

তবুও দুর্ভাগা প্রেম মেলছে ডানা

এ শহর পুড়ছে প্রহর প্রতিদিনই 


তোমারও মনে মেঘলা আকাশ গভীর ছায়া

আমারও মনের ঘরে বৃষ্টি পড়ে সারা দুপুর

মিথ্যার বসতবাটি এখন আকাশছোঁয়া

উপুড় হয়ে বালিশে মুখ গুঁজে কে একলা ? 


আমি তো সময়ের থেকেও ছুটছি জোরে

তুমিও তো পথ ভুলেছ মেঘশহরে

তোমাকে নিঃশ্বাসে আজও পাই কি করে?

কেমনে আজ বাসর সাজাই তাসের ঘরে? 


তোমারও বসন্ত কালে অস্থির মন

আমারও জীর্ণ শরীর ঝরছে পাতা

ভালবাসা নয় কি তবে মৃত্যুহীন ?

তবে কি প্ৰেম ভালোবাসা মিথ্যে কথা?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance