STORYMIRROR

Shahinur Mustafiz

Abstract Others

3  

Shahinur Mustafiz

Abstract Others

দেয়াল

দেয়াল

1 min
54

উর্ধশ্বাসে ছুটছে মানুষ।

মৃত্যুর কালোছায়া পরিত্যাগ করে।

সৌরিক পশুদের হাত থেকে

বাঁচতে চাওয়ার জন্য কী?

বেশী দূর ছিলনা ওই দেয়াল,

বহুমানুষ এসেছিলো সেখানে;

সে দেয়ালের দিকেই মুখ করে

মারা গেছে।

তার ভেতরের কথা,দীর্ঘদিন অবিচারের কথা,

পাপী অথচ দাপটের কথা

বলে গেছে এই দেয়ালে;

আর কেউ তো নেই বলার মতো।

এখন আমাদের কাছে দুষ্কর্ম সাধারণ ব্যাপার,

বরং কেউ রুখে দাঁড়ালে হতবাক হই।

আমরা অন্যায়ের কথা শুনেও,দেখেও

চুপ থাকি।

আমরাও দেয়াল,

তবে ধ্বংসপ্রাপ্ত নির্বাক দেয়াল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Shahinur Mustafiz

Similar bengali poem from Abstract