STORYMIRROR

Madhab Mandal

Abstract Others

3  

Madhab Mandal

Abstract Others

ছায়া ছায়া সত্যি ২৩

ছায়া ছায়া সত্যি ২৩

1 min
258

ভেতরে ভেতরে তৈরি হচ্ছে জল

জলের পোকারা


ছায়া ছায়া সত্যিগুলো আলোর ভেতর

এত মায়া ঝিকমিক এই জলের সংসার


তোমার কি খবর বলো

গরমে গলে গলে হিমবাহ ভাসছে


কাল রাতে কি স্বপ্ন এলো?

প্রজাপতি ফুল ভালবেসে না পারে?


কতদিন ঘাসে রাখো নি হাত

বন্ধ দরজা বন্ধ জানালাকে ভয় পায় বিষ!


চুপি চুপি কথা বলে ফুল

সশব্দ সুর তোলে দিক থেকে দিকে পাখিরা


চলে এসো নীতি মেনে আকাশের তীরে

সভ্যতা কখনও কি ভয় খায়, ভয়?


কে কার নিয়ন্ত্রক, এই ভূপৃষ্ঠেরও

গবেষণা চালু আছে, ওসব থাক, তুমি এসো শুধু



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract