STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

বোবা ভালোবাসা

বোবা ভালোবাসা

1 min
365

একলা আমি কিছু অপমানের স্মৃতির কথা ভাবি,

আমার মাথা নীচু করে হেঁটে যাওয়ার কথা, একলা ঘরে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে একা কথা বলি।


কিন্ত তোমাকে ভালোবাসার কথা বলা হয় না আমার।


তুমিও কোন উচ্ছল নদীর শুকিয়ে যাওয়ার কথা বলো

অনেকগুলো দরজা ব্ন্ধ হয়ে যাচ্ছে তাকিয়ে দেখ ,

জামার নীচের অনেক লুকনো ক্ষত খুলে দেখাও।

আমাকে ভালোবাসার কথা বলা হয় না তোমার।


এইভাবেই একসময় আমাদের বেলা চলে যায়।

তখন আমরা দুজন দুদিকে চলে যাই, আর


তারপর সারা রাত ধরে তোমার ব্যথিত চোখ আমার মুখের ওপর ঝুঁকে দেখতে দেখতে হারায় ।

আমার ব্যথিত চোখ তোমার কপালে হাত বুলিয়ে ঘুম পাড়ায়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy