STORYMIRROR

Manik Goswami

Drama Children

3  

Manik Goswami

Drama Children

বিফল বাগান

বিফল বাগান

1 min
241


স্নিগ্ধতা ভরা ভোরের আলোর সোনালী আভাষ নিতে,

আরাম কেদারায় গা এলিয়ে বসে থাকি রোজ প্রাতে।

কিচির মিচির শব্দ মুখর,

মলয় বাতাসে পাতা মর্মর,

হিল্লোল শাখে শাখে,

সবুজ ঘাসের কবিতা সাজানো রঙিন ধরণী বুকে।


সামনে খোলা উদার প্রকৃতির রঙের বাহার দেখে,

মন্ত্রমুগ্ধ বসে আছি তবু উচ্ছ্বাস নেই চোখে।

রঙিন কত পাখি খেলা করে,

বাগিচায় নাচে, বেড়ায় উড়ে;

পুলক ছড়ায় দিকে,

আকাশের নীলা উঁকি মেরে চায় শুভ্র মেঘের ফাঁকে।


চঞ্চল এক কাঠবিড়ালি আমার বাগানে খেলে,

ত্রস্ত চাহনি, চকিত চপল, ছুটে চলে এলোমেলে।

বাড়ানো হাতের পানে,

আসে খাবারের সন্ধানে;

প্রকৃতি প্রেমের টানে,

খুঁজে বেড়াই সারা সকাল বন্ধুত্বেরই মানে।


ছোট্ট বন্ধু ঘাস পাতা খায় গাছে গাছে ডালে ডালে,

আমার সাথে দুধ ভাত খায়, ছুটোছুটি খেলা খেলে।

প্রতিদিনই নিয়ম মতো,

লুকোচুরি খেলায় রত,

তবু দুঃখ যে মনে রয়,

আমার বাগানে পেয়ারা কিংবা বাতাবি লেবু যে নাই।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama