STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

3  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy Others

ভুলে যাওয়া গান

ভুলে যাওয়া গান

1 min
169

আমি সময়ের হাতে ছেড়ে দিয়েছিলাম,

যেন তাকে ভুলে যাই।

আমার সময় কোথায়! এইসব মেয়েলী প্রেম-ভালবাসার। 


আমার আছে অনেক পথ, অন্য গান গাওয়া।

অন্য পথে ছুটে চলা। 


অথচ নিজের কথাও অতটা মনে পড়েনা, যতটা তাকে মনে পড়ে।

সবকিছু পুরনো হয়, প্রিয়া পুরনো হয় না। 


প্রিয়ার কথা ভাববো বলে কাজ বন্ধ করে দিই।

বসে বসে নখ খুঁটি, শুয়ে শুয়ে জেগে থাকি।

কতবার যে সিদ্ধান্ত নিতে বসি - মেয়েটিকে ভুলে যাব।

সিদ্ধান্তের অজুহাতে তার কথাই ভাবি।


প্রিয়া আমাকে পাগল করে দেবে!

এত বেশি বার মনে পড়ে - প্রিয়া , প্রিয়া , প্রিয়া ...


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance