STORYMIRROR

Manab Mondal

Abstract

4  

Manab Mondal

Abstract

ভালোবাসাতে হলে

ভালোবাসাতে হলে

1 min
406

ভালোবাসা মানে তো,

কাল যে মানুষটা ছাড়া আমার শ্বাস প্রশ্বাস চলতো না।

আজ আমি তাকে চিনি না। 

মনে মনে করি ঘৃনা।

তাই ভালো বাসতে হলে

তবে একটা সমুদ্রকে ভালোবাসা ভালো। 

যেখানে খোলা সহজ সরল নীল আকাশ আছে,,

আছে স্নিগ্ধতা, আছে অনুভূতির গভীরতা 

ছেড়ে যাওয়ার বায়না নেই, 

মন খারাপে কারণ নেই আছে অনর্গল কথা বলা।

অভিমানের সঙ্গী হয়ে থেকে যায় কখনো কালো অন্ধকার

তবু সে অন্ধকার বোবা না।

এক একটা ফুলের সুবাস নাই থাক

নোনতা হাওয়ারা জড়িয়ে ধরে আপন করে তোমাকে বারে।

শব্দেরা মুখোশের পরে না এখানে।

ভালোবাসা বিচ্ছেদ চায় না, কষ্ট পায় শুধু অভিমানে।

খুঁজে পাই এখানে ভালোথাকার কারণ , 

আমি ভালোবাসবো ভেবেই তাকে ভালোবেসে ফেলি

অজান্তে ভালোবেসে ফেলি এই সমুদ্রকে

অনেক কষ্ট যে লুকিয়ে রেখেছে বুকে।

ব্যস্ততার মাঝে আছে সুখে,,,



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract