STORYMIRROR

Soumyadip panda

Abstract Romance Action

3  

Soumyadip panda

Abstract Romance Action

ভাই বোন

ভাই বোন

1 min
1.0K

ভাই আর বোনের সম্পর্ক্য

খানিকটা ঠিক নদীর সাথে জলের

একে অপরের পরিপূরক

বিচ্ছেদ হয়না কোনো কালে |

এক ই নাড়ীর টান দু জনের

এক হৃদয়ের স্পন্দন

ভাই ও বোনের মনের মিলন

চির জীবনের বন্ধন |

ভাতৃদ্বিতীয়ায় ভাই এর কপালে

ফোটা দিয়ে বোন আনন্দ পায়

বোনের আশিস মাথায় নেয় ভাই 

দূর্বা ঘাস আর ধানের শুভেচ্ছায়

যত দুঃখই আসুক না কেন

ভাই বোন তা ভাগাভাগি করে

মিলে মিশে চলে জীবন তরী

উজান স্রোতের হাল টি ধরে 

রক্তের সম্পর্ক বড়ই মায়ার

যায়না ছেঁড়া মায়ার টান,

আজীবন মিল থেকে যায় ,

হয় না কখনও ম্লান।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract