STORYMIRROR

Bapiruddin Shaikh

Abstract Fantasy Inspirational

3  

Bapiruddin Shaikh

Abstract Fantasy Inspirational

বৈচিত্রময়  বাংলা

বৈচিত্রময়  বাংলা

1 min
197


বাংলা মোদের পিতা মাতা,

      বাংলা মোদের আশা।  

 বাংলা মোদের সুখ দুঃখ।         

      হৃদয়ের ভালোবাসা। 

বাংলা মোদের শস্য শ্যামল

     নরম সোনালী ‌‌আঁশ ।

বাংলা মোদের পুকুর নদীর।   

     রুই কাতলা আর হাঁস।

বাংলা মানে রবি কবির

      মনোমুগ্ধকর বানী। 

বাংলা মানে দখিনা পবন 

      উত্তরের শৈলরানী। 

বাংলা মানে নজরুলের

        বিদ্রোহের রোল।

বাংলা মানে নেতাজীর বানী, 

       সবাই দিল্লি চল।

বাংলা মানে বাউল, কীর্তন, 

     মেঠো লালনের গান। 

বাংলা মানে বিবাদী,প্রীতি

      ক্ষুদিরাম এর প্রান। 

বাংলা মানে মেঘনাদ, 

    প্রশান্ত,জগদীশের সৃষ্টি। 

বাংলা মানে পরিসংখ্যান তত্ব,

      পটোমিটারের হিস্ট্রি। 

বাংলা মানে বঙ্কিম, 

   শরত, সুকান্ত ও নিমাই। 

বাংলা মানে সত্য, বিভূতি

      ও তারাশঙ্কর রায়। 

বাংলা মানে নীললোহিত, 

        বেদুইন, শঙ্কর। 

বাংলা মানে পরশুরাম,

     কালকূট, যাযাবর। 

বাংলা মানে মেঘনাদ বধ, 

      শ্রীকান্ত, সর্বহারা। 

বাংলা মানে আনন্দমঠ, 

       গীতাঞ্জলি পড়া। 

বাংলা মানে রাম মোহনের

       নিষেধ সতীদাহ।

বাংলা মানে ঈশ্বরচন্দ্র এর 

        বিধবার বিবাহ।

বাংলা মানে পাহাড়, নদী, 

     সমভূমি, দ্বীপপুঞ্জ। 

বাংলা মানে জলদা পাড়া, 

     সুন্দরবন এর কুঞ্জ। 

বাংলা মানে মায়ের মমতা

    বাবার স্নেহের আদর। 

বাংলা মানে গরমের ঘাম, 

    শীতের সাথী চাদর। 

বাংলা মানে প্রভাত রবির

      উষ্ণ স্নিগ্ধ ছোঁয়া। 

বাংলা মানে সবুজ ক্ষেতে

  গাঙ শালিকের গাওয়া। 

বাংলা মানে দীঘার সৈকত,  

    দার্জিলিং এর হাওয়া।

বাংলা মানে হুগলি, তিস্তা,

     দামোদরকে পাওয়া। 

বাংলা মানে কুহু কাকলি

       ময়ুরের কেকা।

 বাংলা মানে হুক্কা হুয়া

     ভেকেদের ভেকা। 

 বাংলা মানে হিয়ার মাঝে 

      কান্না এবং হাসি। 

বাংলা মানে দশ কোটির 

   জয় কেই ভালোবাসি। 

বাংলা মানে আর্যভট্টের

       মহাস্রৃষ্টি শূন্য। 

বাংলা মানে উন্নয়ন 

   মেহনতী মানুষের জন্য। 

বাংলা মানে চা, পাট

 আর রয়েছে ধানের গোলা। 

বাংলা মানে সৎ সাহসে 

      সত্যের কথা বলা। 



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract