STORYMIRROR

Avishek Ghosh

Abstract Others

4  

Avishek Ghosh

Abstract Others

অতিক্রম পালিয়ে গেলে

অতিক্রম পালিয়ে গেলে

1 min
31.9K


বাক্যের ঝড় থেমে গিয়ে, শিকড়ের কলতানে স্রোত এসে বয়,

রাস্তা পার হয়ে গেলে, সেই রাস্তাও,শীতের পাতাদের

পড়ার ভয়ে,

এখুনি পুড়িয়ে হাতে, আঙুলের মানচিত্রে ছড়িয়ে দেয়,ভাবনা তাপ,

সেখানে থেকে বুকে আরও শীতলদীঘির, নৌকা বাঁধা

শ্যাওলা পায়ের ছাপ,

জলে মুছে, জলেই ঘুমিয়ে পরে। অস্ত যায়,আশাহত হয়ে ওঠা

সূর্য দিনের অন্ধকার প্রস্তাব,

সে সবই সরু সরু ডাল ধরে হেঁটে যায়, পিঁপড়ের পিছে পিছে

কোথায় বাড়ি গেঁথে আছে, এই বিশ্ব ভুলে গেছে, আশ্রয়ের জন্য,

কেউ নিয়মিত ব্যয় করেনি জোর।

আর বাঁচায়নি কোন খাদ্য, গর্তের আলো নিয়ে বেড়িয়ে এসে,

কামড়ে ধড়তে চায়নি, আর কোন নরম মাটির স্মিতধারায়,

জ্যোৎস্নায় ডোবা ভোর।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract