STORYMIRROR

Sriparna Jana

Inspirational

2  

Sriparna Jana

Inspirational

পরম সত্য

পরম সত্য

1 min
208


মনের খাতায় রয়েছে সবই 

          হয়নি প্রকাশ তার,

গুটিয়ে নিজেকে রেখোনা কখনো 

     চেয়ে দেখ চারিধার।।

সুখ দুঃখ,আনন্দ বেদনা হাসি কান্না

      থাকে সব একসাথে,

তারই মাঝে উন্মোচিত কর নিজেকে

      কোন দুঃখ রবে না তাতে।।

চাওয়া পাওয়ার ঘূর্ণিপাকে

     হারিয়ে ফেলনা নিজেকে,

চোখ মেলে চেয়ে দেখ

     খুঁজে পাবে আপনাকে।।

অন্তরের কথা মুক্ত কর যদি

      পাবে সকলের ভালোবাসা,

সবারই মনে আছে যে কেবল

       এই টুকু পাওয়ার আশা।।

দীপ্ত কণ্ঠে প্রশ্ন কর নিজেকে

      কোথায় রয়েছে তোমার দুর্বলতা

    তবেই প্রতিষ্ঠিত হবে তোমার ব্যক্তিত্ব

      জীবনের একমাত্র সত্য তা।।


Rate this content
Log in

Similar bengali story from Inspirational