'ব' বিন্যাস - বিবাহ বন্ধন
'ব' বিন্যাস - বিবাহ বন্ধন
1 min
226
বর্ধমানের বাসিন্দা বিমলবাবু বড়ই ব্যস্ত । বাড়িতে বিয়ের বর্ণাঢ্য ব্যবস্থা। বড়ছেলে বিকাশের বিয়ে। বিমলবাবু বিচক্ষণ ব্যক্তি , বিখ্যাতও বটে। বিকাশবাবু বড়ো ব্যবসায়ী। বাগদত্তা বিজয়াদের বাড়িতেও ব্যস্ততা।
বাগানে বেলফুলের বাস।বরযাত্রীরা বাসে বসে।বাকী বন্ধুবান্ধবরা বাড়ির বাতায়ন বামে বসে।বাবুর্চিরা বরফি , বালুশাই , বোঁদে বানানোতে ব্যস্ত। বিমলবাবুর বাবা বরিষ্ঠ ব্যক্তি বলরামবাবু ব্যতিব্যস্ত বাবুর্চিখানায় বাঁধাকপি, বরবটি, বেগুনের বাগবিতন্ডায়। বাদ্যযন্ত্রের বন্দোবস্তও বিস্ময়কর। বনেদিবাড়ির বিবাহের ব্যবস্থা বর্ণনাতীত। বারোই বৈশাখ বন্ধুবান্ধব বিশিষ্ট ব্যক্তির বদান্যতায় , বরাভয়ে বরবধূর বর্ণাঢ্য বিবাহ বাস্তবায়িত।
