STORYMIRROR

Badhon Sarker

Tragedy

4  

Badhon Sarker

Tragedy

ভুল

ভুল

1 min
346

একদিন ভালোবাসায় রঞ্জিত কোন এক মুহুর্তে প্রশ্ন করেছিলে আমায়, তুমি আমায় কোন দিন ছেড়ে যাবে না তো??

আমাকে হাড়ানোর সে কী ভয় তোমার মাঝে।

তুমিও আমায় বলেছিলে, ছেড়ে যাবেনা কোন দিন। 

বলেছিলে তোমার ভালোবাসা কোন মিথ্যে আবেগের ভালোবাসা নয়, 

কখনোই ঠকাবেনা আমায়।

কোন দিন নাকি আমার ভালোবাসা নিয়ে খেলা করবেনা। 

তুমার সাজানো রাজ্যে এতটাই ভালোবাসবে যা দেখে সবার হিংসে হবে। খুব শখ তোমার, অপরাধ আর ভূলের বাহানায় শাস্তি দিবে আমাকে। 

আর সে শাস্তির মধ্যে থাকবে অগাধ ভালোবাসা। মন খারাপ থাকাটা তোমার একদম পছন্দ না, আর তাই তুমার সামনে মুখ ভার করে রাখা যাবেনা।

 হুম, মেনেই নিয়েছিলাম। 

তোমায় বলেছিলাম, আমার ভুলগুলোর জন্যে কখনো আমায় দূরে সরিয়ে দিওনা।

 বলেছিলে সুযোগ দিবে, শুধরে নিতে। আর তোমার করা ভুল গুলোর জন্যে তুমি ছিলে অনুতপ্ত। জীবনে আর কোন ভুল করতে চাওনা তুমি। 

তবুও যেনো ভুল হয়েই গেলো তোমার, আমাকে চিনতে। তোমার অযোগ্য কাউকেই ভালোবেসে ফেলেছিলে।

 তুমি কথা দিয়েছিলে, কারণ তুমি যখন কথা দিয়েছিলে তখনও চিনে উঠতে পারোনি আমায়। আজ চিনে গেছো, আর তাই সব কথাই আজ মূল্যহীন। কারণ আমি ভুল করেছি। যে ভুল গুলো ধরিয়ে দিয়ে শুধরে নেবার কথা ছিলো, সে ভুলের কারণেই চলে গেলে। কারণ, আমাকে ভালোবাসাটাই ছিলো তোমার ভুল।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali story from Tragedy