STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance Fantasy

4  

Partha Pratim Guha Neogy

Romance Fantasy

যেটুকু জমানো

যেটুকু জমানো

1 min
304

জমানো স্মৃতি গুনে হৃদয় খালি,

শেষ হয়েছে সময়,

কিন্তু ঝাপসা হয়নি চোখের আলো, আনন্দের ঝিকিমিকিতে

লুকিয়ে কাঁদেনি শব্দমালা তার আশপাশের চোরা সরুগলিতে।

না,আজ আর কোন অভিযোগ নেই,

ভুলে যেওনা, আমি এখনো পারি মনের 

সরু সূচে গেঁথে নিতে একটা একটা স্মৃতিমালা।

তোমার সাথে আজীবনের যুদ্ধের আজ ইতি,

ভেবে নাও যা খুশি,

এ তোমার জন্য আমার ভালোবাসা, নাকি

নতুন কোন শত্রুতা ?


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance