STORYMIRROR

Rumun Chakraborty

Fantasy

3  

Rumun Chakraborty

Fantasy

তুমি কি জানো?

তুমি কি জানো?

1 min
31.5K


নিঃশব্দ রাতের বুকে

প্রেম লেখে কতো কি যে কাহিনী 

শরীরে শরীর লেখা হয়

মানে তার খোঁজে ভীরু চাহনি

ঠোঁট ছুঁইয়ে লিখে রাখা কথা

সযত্নে তোলা ভেজা খামে

ব্যাকুলতা ছোঁবে তাকে জানি

ঠিকানাটা আছে যার নামে

পল পল কত ছবি আঁকা

কতোই না রঙে রাঙানো

নিষিদ্ধ বাসনার লালন

তুমি তার কতটুকু জানো!

মিলেমিশে এক হতে হতে

সবটুকু দিয়ে নিয়ে চেনো

ভেজা শুধু বৃষ্টিতে নয়

আগুনেও ভেজা যায় জেনো।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Fantasy