STORYMIRROR

Yeasin Arafat

Abstract Fantasy Others

3  

Yeasin Arafat

Abstract Fantasy Others

তারা

তারা

1 min
9

তারা 


তারা কি আমায় মনে রাখে?

যখন একলা ঘরে শুন্য মনে হাজার চিন্তা জাগে। 

যেমনভাবে খুব ভোরে সুর্যের অপেক্ষায় বসে থাকে, 

তেমনভাবে কি আমার অপেক্ষায়ও থাকে?

তারা কি আমায় নিয়ে ভাবে?

যখন ক্লান্ত মনে ভাবতে গিয়ে হাজার ভাবনা জাগে।

যেমনভাবে পয়সা হারিয়ে আনমনে মুখ লুকিয়ে কাঁদে, 

তেমনভাবে কি আমার জন্যও কাঁদে?

তারা কি ক্ষীণ স্বরে আমার নাম ডাকে?

যখন বিশাল নভে হাজার ভিড়ে আমায় হারিয়ে ফেলে।

যেমনভাবে তুচ্ছ কেহ পড়লে মনে হাসে,

তেমনভাবে কি আমায় মনে করেও হাসে?

নাহ্,

তারা কেউ আমায় মনে রাখে না,

সময়ের মতো তারাও অপেক্ষা করে না। 

তারা কেউ আমায় নিয়ে ভাবে না,

পাথরের মতো তারাও কাঁদে না।

তারা কেউ আমায় ডাকে না,

ছবির মতো তারাও হাসে না।

আমি ব্যার্থ,

মনে রাখি না তাদের কোনো স্বার্থ।

আমি তাদের মনে রাখি।

নদীর মতো ঢেউয়ের অপেক্ষায় থাকি।

ভাবতে ভাবতে শত শত রাত জাগি।

ঝর্ণার মতো চোখে ঢের অশ্রু মাখি।

ঝিঁঝির মতো সন্ধ্যা নামলে আঁচল সরিয়ে কতো ডাকি।

ফুলের মতো ছিন্ন হলেও তাদের নেহে হাসি।



এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

More bengali poem from Yeasin Arafat

তারা

তারা

1 min পড়া

Similar bengali poem from Abstract