STORYMIRROR

Nila Nila

Romance Classics Fantasy

3  

Nila Nila

Romance Classics Fantasy

প্রিয় কবি

প্রিয় কবি

1 min
214

প্রিয় কবি তুমি কি এখনো আমাকে নিয়ে হাজার খানেক কবিতা লিখো 

তুমি কি এখনো বারান্দায় বসে হলুদ পাঞ্জাবি আর কালো চাদরে নিজেকে আবৃত করে রাখো 

আচ্ছা তোমার চুল গুলো কি এখনো উষ্কখুষ্ক কিংবা এলোমেলো?

নাকি তোমার এলোমেলো চুল ঠিক করে দেওয়ার মানুষ পেয়েছো ?

চুল এলিয়ে দিয়ে বসে আমাকে নিয়ে আর কবিতা লিখো নাহ্ , তাই নাহ্ ?

নাকি সময়ের সল্পতায় লিখাটা আজকাল আর হয়ে ওঠে নাহ্ ।

তুমি কি এখনো শীতের কুয়াশাচ্ছন্ন সকালে 

চাদর গায়ে হিম পড়া ঘাসের ওপর হাঁটতে বের হও

যেভাবে আমার সাথে তোমার হাঁটার কথা ছিলো 

নাকি এখন তোমার পাশে হাঁটার মতো কেউ হয়েছে 

নাকি সেই সময় টাও তোমার আর হয়ে ওঠে নাহ্।

তুমি কি আজও আমার অপেক্ষায় রাত জাগো 

নাকি ভুলে গেছ আমাকে। 

শুনেছি তুমি নাকি খানিকটা আনমনা হয়ে কি যেন ভাবো ?

তুমি কি আজও আমার কথা ভেবে মুচকি হাসো

নাকি আজকাল আমার কথা তোমার মনেই পড়ে নাহ্।

ডাইরি লেখা তোমার তো অভ্যাস ছিলো 

তুমি কি আমাকে নিয়ে আজও 

ডায়রি লিখো 

নাকি সে ডায়রিতে আমার আর ঠাঁই নেই।

জগতের সবকিছুর বিনিময়ে 

আমি তোমাকে চেয়েছিলাম, 

কিন্তু এই সমাজ আমাদের এক হতে দিলো নাহ্ 

প্রেম,ভালোবাসা এসব সমাজে 

অনেক বড় একটা অপরাধ 

সেই অপরাধে অপরাধী আমি 

তাই আমরা না হয় নামহীন সম্পর্কের মাঝেই আবদ্ধ থাকি

প্রেম ভালোবাসা ছাড়া।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance