STORYMIRROR

spondon ganguli

Abstract

4  

spondon ganguli

Abstract

পেলাম তোমায় স্নেহের পারে

পেলাম তোমায় স্নেহের পারে

1 min
326

তুমি এলে আমার দ্বারে,

ফেরাই তোমায় কোন প্রকারে!

আমার ছিল আশা যা কিছু

সব দিয়ে পেলাম তোমারে।


জয় করো তুমি সব বাধা

জয় করো তুমি সব ভয়।

রেখো জেনে তুমি আজি,

আমার থাকুক সব পরাজয়।


তোমার যে ভয় অন্ধকারে,

তাই রাখবো আমি জ্বেলে আলো।

তোমার মনে ভরসা দিতে,

উঠুক জ্বলে আমার পাঁজর গুলো।


তোমায় দেব সাহস আমি

দেব আমি হাসি তোমায়,

হয়ে উঠুক জীবন তোমার

লাবণ্য ও আনন্দময়।


সব শেষে বলি তোমায়

থেকো তুমি সুস্থ যেন,

কাটুক সব বাধা।

থাকবো আমি তোমার পাশে,

দিলাম তোমায় এই কথা।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Abstract