না পাঠানো চিঠি
না পাঠানো চিঠি
চিঠিটা পড়ে আছে , এতদিন পড়ে আছে চিঠি!
ভেতরে আমার কি যেন একটা নড়ে গেল।
এটা কি আমার লেখা চিঠি?
তবে কি হলো যুদ্ধের অবসান?
পুরো ৩৬৫ দিন যার পথ রোধ করেছিলাম
অবশেষে কি লাগলো ভালো?
বহু কামনার হলুদ খামে মোড়া একটুকরো কাগজ,
যাতে আছে এক নতুন জীবনের আহবান।
যা নিয়ে যাবে আমার বিশ্বাস,
আমার না বলা সকল প্রশ্নের জবাব।
আমার কাঁপা কাঁপা হাত, দ্রুতগতির নিঃশ্বাস,
আর একটা চিঠি,একটা না পাঠানো চিঠি, আর
খোলার অপেক্ষায় থাকা একটি খাম।
চিঠি তো পাঠাবো , কিন্তু.....
এতে কাঙ্ক্ষিত উত্তর যদি না আসে?
থমকে যায় আমার হাত,
'যদি'...........
এই একটি শব্দ, নড়িয়ে দিল বিশ্বাসের ভিত।
তাহলে?খাম পড়ে রইলো বন্ধের প্রতীক্ষায়,
বইয়ের ভাঁজের তলে। আর আমি?
আমি পথপানে চেয়ে রই অপলক,
চিঠির মানুষটা যদি আসে।

