STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Tragedy

4  

Partha Pratim Guha Neogy

Tragedy

মৃত সমাজ

মৃত সমাজ

1 min
347

লোভে অন্ধ ছিল মেয়েটা

যার দেহ ভোগ করে গেলো ইতর সঙ্গ।

যার শরীরে হাত বুলিয়ে পেয়ে গেল কামের আনন্দ।

ঠিক তারা তিন জন ছিল।

তিনটি দুপেয়ে শয়তান এক দুপুরে

ছিঁড়েখুঁড়ে খেল একটা নারী শরীর .


তারপর তারপর

শহরের অলিগলি বেয়ে খবরের পাতায়।

মানুষের প্রবাহিত অন্তরের রসের পাতায়

একটা শরীর সুরসুরির শিহরণ দিল সবাইকে।

ঢলে যাওয়া দিনের আলোয়

হারিয়ে যেতে যেতে দিন কাটছিল

আদালতের দরজায় লোভী অন্ধ মেয়েটির ।

তবু তার দিন কাটছিল

এভাবে দিন কাটতে কাটতে একটা শরীর

হ্যাঁ,একটা মেয়ে শরীর পচে যাচ্ছিল।

সমাজের কঠিন আলোচনায় ,

ছোড়া কাদায় ডুবে যাচ্ছিল মানুষের সৃষ্ট সভ্যতায়,

নগ্ন থেকে নগ্নতায়, মনুষ্যত্ব আর মেয়েটা নামছিল।


কিন্তু আসল খবর হলো সেদিন

যেদিন জেল জামিন পাওয়া সেই তিনজন।

জোর করে তুলে নিয়ে গেল অন্ধ শরীরটাকে

 আর সভ্যতা শেখাতে লাগল ভরদুপুরে।

পাওয়া গেল নগ্ন রক্তাক লোভী শরীরটাকে

 মৃত সভ্যতার ময়দানে সভ্যতার সাথে।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Tragedy