STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Romance

4  

Partha Pratim Guha Neogy

Romance

লুকোচুরি

লুকোচুরি

1 min
360

আড়চোখের তাকানো দেখে তুমি লজ্জায়

তোমার মুখ ফিরিয়ে নাও

ঘাবড়ে যাওয়ায় ঘামের শিশির বিন্দু ঝরে পরে

তোমার লম্বা চুল থেকে।

 

আমি চুপচাপ দাঁড়িয়ে আছি তোমার হৃদয়ের 

সেই মাঠের প্রান্তরে

সাদা মেঘেদের প্রহর শুনছি আর মনে মনে 

তোমাকে ভাবছি এই অন্তরে।

 

তুমি বুঝি আড়াল থেকে দেখছো আমায়?

কিন্তু আমি রেগে আছি আজ তোমার জ্বালায়।

আজ আমি পাঞ্জাবি পড়ি নি,

তোমায় দেব বলে কোন ফুলও আনিনি ।

 

আজও ভালোবাসার জন্য পূজোর ঘরে গিয়েছিলে

আমি তো পুকুর ঘাটে বসে ছিলাম,স্নান-স্নিগ্ধ তোমায় দেখবো আর মুখ টিপে হাসবো।

 

যখন তুমি শক্ত করে ধরবে আমার হাতটি

আমি দেখবো তোমার ভালবাসার গভীর আঁখি

আমাদের লাল ঠোঁটের বাগান হবে মিলনের রাখি।

 

সেই কবে আমার জন্য শেষ বসেছিলে তা ভুলতে বসেছি

চাকরি পাই না, বেকার বলে তোমায় কি হারাতে

চলেছি?

 

তবে তুমি যেখানেই হারাবে,দেখতে পাবে সহজেই আমায়

 কারণ আমিও যে সেখানেই হারাবো


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Romance