STORYMIRROR

আরিয়ানা ইচ্ছা

Drama Romance Classics

3  

আরিয়ানা ইচ্ছা

Drama Romance Classics

ক্ষণিকের পরিচয়

ক্ষণিকের পরিচয়

1 min
294

একটি কবিতা লিখেছিলাম

তোমায় শোনাবো বলে,

আমার মনের অজানা কথা

তোমায় জানাবো বলে।

কবিতাটা আমি লিখেছি শুধু 

তোমায় ভালোবেসে,

আবৃত্তি শুনে আমার পানে

চাইতে তুমি হেঁসে।

কবিতার পুরোটা জুড়ে ছিলো

হাজারো না বলা কথা,

হলোনা বলা মন ভরে গেলো

হাজারো তপ্ত ব্যথা।

একটি কবিতা ছিলো লেখা শুধু

তোমার জন্যে,

কবিতা তো আছে নেই তুমি আর

তাই খুজি হয়ে হন্যে!

ছিলো আমার তোমার সাথে

ক্ষনিকের পরিচয়,

তাই আমার এই কবিতা তোমাকে

কখনো বলার নয়।


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Drama